সুন্দরগঞ্জে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:১৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:২১

মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী আফরোজা বারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপিকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী আফরোজা বারী। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মাস্টারপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 

আফরোজা বারী সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন।

লিখিত বক্তব্যে আফরোজা বারী জানান, ‘যথা সময়ে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারিনি। ফলে নির্বাচন কমিশন আপেল প্রতীক বরাদ্দ দেন আমাকে। আমার প্রার্থিতা নিয়ে এলাকায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে সে কারণে স্বেচ্ছায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির পক্ষে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ ডিসেম্বর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে নেতাকর্মীদের মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছি আমি।’

সংবাদ সম্মেলনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের