পুলিশের ওপর হামলার মামলায় সিরাজগঞ্জে যুবদলের নেতাসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৬

সিরাজগঞ্জ

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) দিনভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, সদস্য শাহজামাল ভুট্টু ও ইউনিয়ন ছাত্রদলের কর্মী দবির উদ্দিন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপির প্রার্থী বেগম রুমানা মাহমুদসহ কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল, গ্যাস, রাবার ও সিসা বুলেট ছোঁড়ে। পুলিশের ছোঁড়া রাবার বুলেটের স্লিন্টারের আঘাতে বিএনপির প্রার্থী বেগম রুমানা মাহমুদসহ ৭ জন আহত হন। এসময় প্রতিপক্ষের ঢিলের আঘাতে ৪ পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি পিকআপও ভাঙচুর করা হয়। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৭৩ জনকে আসামি করে মামলা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম