বিএনপি যাতে অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে না পারে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০

নোয়াখালীতে নির্বাচনি পথসভায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন নিজেরা নিজেদের ওপর হামলা করে আমাদের ওপর দোষ চাপায়। আমরা কোথাও কোনও গোলমাল করি না এবং করবোও না।’ নোয়াখালীতে বিএনপি নেতা মওদুদ আহমদের গাড়িবহরে হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘তিনি নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে বের হন। নিজেদের লোক দিয়ে হামলা করে গাড়ি ভেঙে আওয়ামী লীগের ওপর দোষ চাপান। তবু নির্বাচন কমিশন এ ঘটনার তদন্ত করবে। যদি আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনও লোক জড়িত থাকার প্রমাণ মেলে, তাকে থানায় দেওয়া হবে। মনে রাখবেন, সামনের তিন দিন ঐক্যফ্রন্ট-বিএনপি অনেক উসকানি দেবে। তাদের উসকানির ফাঁদে পা দেবেন না। ভরা কলসি নড়ে না। আমাদের সঙ্গে জনগণ আছে। এমন কোনও সুযোগ দেবেন না, যার জন্য বিএনপি অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।’

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নিজ নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ- কবিরহাট) আসনের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নূর মিয়া বেপারির হাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সেনাবাহিনীকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি তৈরি করে তাহলে ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। তাদের সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ এবং সব উন্নয়নের অংশীদার। দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন কাজে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। তাদের স্বাগত জানাই। তবে তাদের আসার খবরে কারও উৎফুল্ল বা উৎসাহিত হওয়ার কোনও কারণ নেই। তারা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবে।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘গত নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলাম তা পূরণ করেছি। এ এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। ডিজিটাল সুবিধা দেওয়ায় গ্রামগুলো শহর হয়ে গেছে। শেখ হাসিনা ওয়াদা করেছেন, এবার ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের একজন বেকারকে চাকরি দেওয়া হবে। তিনি যা ওয়াদা করেন তা রক্ষা করেন।’ তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জেতার আগেই জিতে যেও না। ৩০ তারিখে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র রক্ষা করবে। কারণ, বিএনপি কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ ভুয়া প্রতিশ্রুতি বিশ্বাস করে না। মানুষ তাদের সঙ্গে থাকে না। বিএনপি ২২ বছর ক্ষমতায় থেকে জনগণকে ধোঁকা দিয়েছে। তারা উন্নয়ন বা ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করেনি।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম