নৌকা সমর্থকদের আঘাতের পরিকল্পনা এ্যানির: শাহজাহান কামাল

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ২১:২১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:২১

নৌকা সমর্থকদের আঘাতের পরিকল্পনা এ্যানির: শাহজাহান কামাল

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের নৌকা সমর্থকদের আঘাতের গভীর পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘নৌকা সমর্থকদের ওপর আঘাতের গভীর পরিকল্পনা করেছেন এ্যানি। তিনি নিজে একজন খুনি ও সন্ত্রাসীদের মদদদাতা। কুশাখালী ইউনিয়নে নিজে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর করেছেন। এমনকি এমপি থাকাকালেও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এ্যানি।’

সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন শাহাজাহান কামাল।

এসময় তিনি আরও বলেন, ‘নির্বাচনি এলাকার দত্তপাড়া, কুশাখালী, মান্দারী, ভবানীগঞ্জ, দিঘলীতে নৌকা সমর্থকদের ওপর আঘাত আসতে পারে। ইতোমধ্যে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আসা হয়েছে। তারা কুশাখালী ইউনিয়নে আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে মারধর করে জখম করেছে।’ সন্ত্রাসীরা এ্যানির বাসায় সশস্ত্র অবস্থান করছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে তাদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান শাহজাহান কামাল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ আরও অনেকে।

প্রসঙ্গত, সোমবার সকালে সদরের কুশাখালী ইউনিয়নের শান্তির হাট বাজারে এ্যানির গণসংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের