সুনামগঞ্জে আ.লীগের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬

সুনামগঞ্জ সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জে নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় মঙ্গলবার ভোরে মামলাটি দায়ের করা হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

ওসি জানান, ‘আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জামালগঞ্জ থানায় ৮৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শুক্কুর আলী। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় জুলফিকার রানা নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।’

উল্লেখ্য, সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নরে উজান লালপুর গ্রামের সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নির্বাচনি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় কার্যালয় ও কার্যালয়ে থাকা কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান