শরীয়তপুর জেলা প্রশাসককে হুমকি দিয়ে চিঠি

শরীয়তপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৩:১৮





শরীয়তপুর জেলা প্রশাসককে হুমকি দিয়ে চিঠি শরীয়তপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী আবু তাহেরকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কাজী আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, ঠিকানাবিহীন এক চিঠিতে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।  সোমবার (২৪ ডিসেম্বর) সকালে ডাকযোগে চিঠটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।


শরীয়তপুর প্রতিনিধি জানান,নাম ও স্বাক্ষরবিহীন ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সময়ে আপনার সকল কার্যকলাপ পক্ষপাত, দৃষ্টিকটু, আপত্তিকর। মনে হয় আপনি প্রজাতন্ত্রের কেউ নন, যেন একজন আওয়ামী লীগ নেতা। মনে হয় আপনারা সব খবর রাখেন না। নির্বাচনের আগে পরে একটা কিছুতো ঘটবে। এইবার কিন্তু আওয়ামী লীগ টার্গেট নয়। টার্গেট হচ্ছেন আপনি। তবে ভিন্ন কৌশলে, আপনার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, স্থাবর-অস্থাবর সকল সম্পদের ওপর আক্রমণ ও চরমভাবে আঘাত করা হবে। আগামী দুই দিনের মধ্যে যদি ১০০ ভাগ নিরপেক্ষতা প্রমাণ করতে না পারেন তবে ঘোষণা মোতাবেক অ্যাকশন নেওয়া হবে। যেখানে যেভাবে পাওয়া যাবে আক্রমণ সেভাবে হবে, সময়মতো হবে। আপনার জন্য আপনার বউ সন্তান বিপদে পড়বে। আওয়ামী লীগের যত বেশি দালালি করছেন আপনার অপরাধের বোঝা ততই ভারি হচ্ছে।’



এ বিষয়ে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘আমি এ সকল হুমকীতে ভীত না। প্রশাসনের মনোবল ভেঙে দেওয়ার জন্য কোনও কৌশল হতে পারে। চিঠির একটি কপি পুলিশকে দেওয়া হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসককে চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

 

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম