আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওবায়দুল কাদের

নির্বাচন ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় আসার নজির নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামীলীগ কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ইতিহাসে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার নজির নেই। ১৯৯৬ সালে নির্বাচনে বিজয়ী হয়ে আমরা ক্ষমতায় এসেছি, ২০০১ সালের ষড়যন্ত্রমূলক নির্বাচনে আমরা হেরে গেছি। তারপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের বদলে ২ বছর অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিল। ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে আমরা ক্ষমতায় এসেছি।’  

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তারা (বিএনপি-জামায়াত) সিইসি এবং নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ মন্তব্য করে আসছেন। বাছাই প্রক্রিয়ার পর তাদের অনেকের প্রার্থীতা ফিরে পাওয়ায় তারা কমিশনকে ধন্যবাদও দিয়েছেন। যখন তাদের পক্ষে যায় তখন কমিশন ভাল এবং বিপক্ষে গেলে কমিশন খারাপ। কমিশনে একজন আছেন, তিনি সব সময় নোট অফ ডিসেন্ট দেন এবং নিজের কক্ষে মিডিয়াকে ডেকে নিয়ে কথা বলেন। কমিশনের সর্বাধিক সদস্য যে মত প্রকাশ করেন, সেটিই কমিশনের সিদ্ধান্ত।’

বিরোধীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন তখনই নিরপেক্ষ হবে, যখন নির্বাচন কমিশন বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ নেবে। বিএনপির পক্ষ না নিলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকে না। এটাই তাদের মানসিকতা।’  

এসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র শহিদউল্লাহ খাঁন সোহেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান মঞ্জু, সহসভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, লুৎফুন্নাহার মুন্নি ও আ্যডভোকেট গুলজার হোসেন জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক