আ. লীগের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগে বিএনপি প্রার্থী মঈনুলের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১১:০০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৩

মানিকগঞ্জ

আওয়ামী লীগের নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খানসহ ৩৩ জনকে সুনির্দিষ্ট ও আরও ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামি করে  মামলা দেওয়া হয়েছে। হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

হরিরামপুর থানা পুলিশ ও মামলার বাদী কছের শেখসহ প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে চালা ইউনিয়নের দিয়াবাড়ী বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনি অস্থায়ী কার্যালয়ে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত ও তার ৩৩ জন সহযোগীসহ আরও অজ্ঞাত ৪০/৪৫ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেন। এসময় তারা নির্বাচনি ক্যাম্পের চেয়ার টেবিল ভাঙচুর করে চলে যান।

মামলার বাদী কছের শেখ এজাহারে উল্লেখ করেন, বেলা সাড়ে বারোটার দিকে তিনি নির্বাচনি অফিসে বসে ছিলেন। এসময় বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত’র নির্দেশে স্থানীয় মোজাফ্ফর হোসেন চৌধুরী ও চালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫/৬ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি মারপিট করে আহত করেন।

পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আহত কছের শেখকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পায়ে কয়েকটি সেলাই দেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, এই ঘটনায় আহত  কছের শেখ বাদী হয়ে হরিরামপুর থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-১৪।

এ বিষয়ে মানিকগঞ্জ -২ (সিংগাইর-মানিকগঞ্জ সদরের একাংশ- হরিরামপুর) আসনের বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত জানান,তিনি কিংবা তার সমর্থকরা আওয়ামী লীগের কোনও নির্বাচনি কার্যালয় ভাঙচুরসহ কাউকে মারধর করেননি। তিনি অভিযোগ করেন, ‘হরিরামপুরের ঝিটকা ও মাচাইনসহ আরও বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করার কথা থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও বাঁধার কারণে তা করতে পারেননি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম