পুলিশ ভাইদের বলি, মেহেরবানি করে ভালো হয়ে যান: মান্না

বগুড়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না (ছবি– প্রতিনিধি) জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার পুলিশ লেলিয়ে দিয়ে মানুষকে গ্রেফতার-নির্যাতন করছে। কিন্তু একজনকে গ্রেফতার করলে ১০ জন সৃষ্টি হবে; ১০ জনকে গ্রেফতার করলে ১০০ জন সৃষ্টি হবে। তাই পুলিশ ভাইদের বলি, মেহেরবানি করে ভালো হয়ে যান।’

বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে বগুড়া শহরতলির বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এই প্রার্থী এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘মনে হচ্ছে পুলিশ ভালো হতে শুরু করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ৫-৭ ট্রাক পুলিশ নিয়ে ড. কামাল হোসেনের কার্যালয়ে গিয়েছিলেন। আমরা ভেবেছিলাম তারা ড. কামালকে গ্রেফতার করবে। কিন্তু তারা তা না করে বরং ক্ষমা চেয়ে এসেছেন।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা দেশের সন্তান। আপনারা কোনও অন্যায় নির্দেশ পালন করবেন না।’

মান্না বলেন, ‘১০ বছর ভোট দিতে পারেনি মানুষ। ২০১৪ সালের একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তারা এবারও মনে করেছিল কোনও দল নির্বাচনে অংশ নেবে না। আবারও এককভাবে ভোটে ক্ষমতায় এসে লুটপাট করবে। কিন্তু এবারে মাঠ খালি থাকবে না। দেখবো সরকার কেমন খেলে।’

তিনি বলেন, ‘কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে জড়িত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে রেখে পচিয়ে মারতে চায় আওয়ামী লীগ সরকার। দেশের সাড়ে ১০ কোটি ভোটার আমাদের সঙ্গে আছেন, তাই ওরা (সরকার) কিছু করতে পারবে না।’ নেতাকর্মীদের আগামী ৩ দিন পুলিশকে এড়িয়ে চলতে অনুরোধ জানিয়ে পরদিন ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব ও বগুড়া-৬ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সদর আসনের প্রার্থীর প্রধান নির্বাচনি সমন্বয়ক অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, যুগ্ম সম্পাদক তাহা উদ্দিন নাহিন, যুগ্ম সম্পাদক সহিদ-উন-নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের