বিএনপি সেনাবাহিনীকে উসকানি দিচ্ছে: খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৩

দিনাজপুরে নির্বাচনি জনসভায় খালিদ মাহমদু চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সেনাবাহিনী নামানোর দাবি বিএনপির ছিল। এখন সেনাবাহিনী মাঠে এবং বিএনপি উসকানি দিচ্ছে।’ জাতীয় ঐক্যজোটকে দেশবিরোধী শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দেশবিরোধী শক্তির মানুষগুলো এখন জাতির কাছে চিহ্নিত হয়েছে।’

আজ বুধবার (২৬ ডিসেম্বর) সকালে বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ও বড় সুলতানপুর এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি এই দেশে শান্তি নয়, দেশকে অস্থিতিশীল বানাতে চায় মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এতদিন দেশের স্বাধীনতা বিরোধীরা এই দেশের মধ্যে ঘাপটি মেরে ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাদের মুখোশ উম্মোচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ৪৭ বছর পরেও তিনি দেশবিরোধী মানুষগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে জাতির কাছে চিহ্নিত করেছেন। এরাই এক সময়ে আওয়ামী লীগের মধ্যে গুপ্তচরবৃত্তি করেছে এবং মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘জ্বালাও পোড়াও করে লাভ হবে না। ৩০ তারিখের নির্বাচনে জনগণ তাদের সমুচিত জবাব দেবে। বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন নয়, বরং দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। গত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তারা ব্যাপক নাশকতা করেছিল। মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল, ভোটকেন্দ্রে হামলা চালিয়েছিল, স্কুল পুড়িয়ে দিয়েছিল। আর এবারে তারাই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছে। তারা কী পাহারা দেবে, তারা বেগম খালেদা জিয়াকেই পাহারা দিতে পারে নাই। এতিমের টাকা লুট করে তিনি এখন কারাগারে। তারেক রহমানও দেশে আসতে পারছেন না, কারণ তারও সাজা হয়ে গেছে। বিএনপি-জামায়াত ঐক্যজোটের প্রার্থীদের ভোট দিলে দেশের উন্নয়নের ধারা থমকে যাবে। তাই আসন্ন নির্বাচনকে এই অপশক্তির দলকে বর্জন করে নৌকা মার্কায় ভোট দিন।’

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সহসম্পাদক ডা. মানবেন্দ্র রায় মানব, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের