সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: ফখরুল

রংপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

জনসভায় বক্তৃতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে দেশকে শ্মশানে পরিণত করেছে। আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সে কারণে ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব,মাহমুদুর রহমান মান্নাসহ অন্যদের নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছি।’

তিনি বুধবার (২৬ ডিসেম্বর)রাতে রংপুর নগরীর মর্ডান মোড়ে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী রিটা রহমানের সমর্থনে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার কতটা স্বৈরাচারী তার প্রমাণ, নির্বাচনি তফশিল ঘোষণার পর আমাদের বিরুদ্ধে চার হাজার মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে পাঁচ লাখ নেতাকর্মীকে। অন্যদিকে পাঁচ বছরে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ লাখ মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে ২৫ লাখ নেতাকর্মীকে। এত নির্যাতনের পরেও আমরা নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করেছি। কিন্তু সরকার চায় না আমরা নির্বাচনের মাঠে থাকি। তারা একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা-গ্রেফতার করছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে যে মামলায় জেল দেওয়া হয়েছে সেই ২ কোটি ৩৩ লাখ টাকা এখন ৬ কোটি ৪৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। অথচ তাকে অন্যায়ভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। অথচ সরকারি দলের নেতারা কানাডা,আমেরিকাসহ বিভিন্ন দেশে হাজার কোটি টাকা পাচার করেছে। সেখানে সেকেন্ড হোম বানিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

‘এ সরকার আমাদের অন্তত ৫০ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করিয়েছে। সিনিয়র নেতাদেরকে রক্তাক্ত করছে। এরপরেও আমাদের লড়াই করে জিতবে হবে। সে কারণে ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে।’

ফখরুল রাত সাড়ে ৯টায় রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় সভাস্থলে এসে পৌঁছালে শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান। মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন– রংপুর সদর আসনের প্রার্থী রিটা রহমান, বিএনপি নেতা ব্যারিস্টার রুহিন ফারজানাসহ অন্য নেতারা।

এর আগে বগুড়া থেকে রংপুরে আসার পথে পীরগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। সেখানে রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলামকে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের