নাচোলে জাল টাকাসহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৮, ২২:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২২:২২

গ্রেফতারকৃত দুরুল হোদা (৫০) ও হামিদুর রহমান মুকুল (ডান দিক থেকে) ২৫ হাজার টাকার জালনোটসহ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।এ সময় তাদের কাছে থাকা আরও ১০ হাজার আসল টাকাও জব্দ করা হয়। অভিযোগ পাওয়া গেছে, এই টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা (৫০) ও পৌর বিএনপির সাবেক ছাত্রদল সভাপতি হামিদুর রহমান মুকুল (৩৮)। বৃহস্পতিবার বিকালে নাচোল উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে তাদের আটক করা হয়।  

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রতারিত করে জাল টাকার বিনিময়ে ভোট কিনছিলেন। এ সময় পুলিশের টহল দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৫ হাজার জাল টাকা ও ১০ হাজার আসল টাকা জব্দ করা হয়।’

তিনি আরও জানান,  ‘তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।’  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম