কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চান্দিনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ছায়কোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছায়কোট গ্রামের একটি ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিক দেলোয়ার হোসেন। পরে আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








