পুলিশ ও ডিবি আতঙ্কে নির্বাচনি অফিসগুলো ফাঁকা: মঞ্জু

খুলনা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৬

খুলনায় বিএনপি অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নেতারা জাতীয় ঐক্যফ্রন্ট খুলনা মহানগর শাখার সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘পুলিশ ও ডিবি আতঙ্কে নির্বাচনি অফিসগুলো ফাঁকা হয়ে গেছে। সন্ধ্যার পর সেখানে অন্ধকার থাকে। নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ১৪ গোষ্ঠীকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশের নির্দেশনায় সবকিছু পরিচালিত হচ্ছে। পুলিশি নির্বাচন হচ্ছে। মহিলা কর্মীদের ডেকে এলাকা ছেড়ে যেতে বলা হচ্ছে। সরকারি দলের ডাকসাইটে নেতাকর্মীরা বিভিন্ন অফিসের সামনে বসে থেকে সব নিয়ন্ত্রণ করছে।’

শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপি অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, প্রচারণার সময় শেষ হলেও আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের কর্মীরা মোটরসাইকেলে মহড়া দিচ্ছে, এলাকায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।

১১ দফা দাবি উপস্থাপন করে মঞ্জু বলেন,  ‘সেনাবাহিনীর কাজ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। গাছতলা, আমতলা, জামতলায় বসে সময় কাটানো নয়। এলাকায় এলাকায় সেনাবাহিনীকে মাইকিং করে ভোটারদের আশ্বস্ত করতে হবে। জনভীতি দূর করতে হবে। ভোটারদের কেন্দ্র এসে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিটি সেন্টারে সেনাবাহিনীর তদারকি নিশ্চিত করতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা নিরাপত্তাহীন। কারাগারে ঠাঁই নাই। জামিনে থাকা মামলার জামিন বাতিল করে গ্রেফতার চালানো হচ্ছে। আমরা অসহায়। আপনারা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে জনভোটাধিকার নিশ্চিত করুন।’

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের