একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি শুরু করেছে টাঙ্গাইল র্যাব-১২।
শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ সিপিসি-৩ এর উপ-পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার শামীম আরা’র (পিপিএম) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শামীম আরা বলেন, নির্বাচনে কেউ যেন অবৈধ অস্ত্র ব্যবহার করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান চলছে। নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








