বুড়িমারী স্থলবন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

লালমনিরহাট প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:৪১

লালমনিরহাট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য শুক্রবার (২৮ ডিসেম্বর) বন্ধের দিনেও আমদানি-রফতানি কার্যক্রম চালু ছিল। বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার, রবিবার ও সোমবার এই তিন দিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) একেএম খায়রুল বাশার বলেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যাবতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ত্রিপক্ষীয় সিদ্ধান্ত হয়েছে। এ সময় এ বন্দর দিয়ে ভারত, ভুটান ও বাংলাদেশের কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম