চট্টগ্রামে অপহৃত শিশু ৩ দিন পর টেকনাফে উদ্ধার, আটক ২

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০১

উদ্ধার হওয়া শিশু ও দুই অপহরণকারী কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ অপহরণকারীকেও আটক করা হয়। শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ হ্নীলা দমদমিয়া জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং লাতুরিখোলা এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ রাশেল(১৮) ও একই এলাকার জকির আলমের ছেলে মোঃ রুস্তম(২০)।

পুলিশ জানায় গত ২৫ ডিসেম্বর চট্রগ্রাম বায়েজীদ বোস্তামি দক্ষিণ শহীদ নগর তাজু বিল্ডিং এলাকা থেকে মোঃ হারুনুর রশিদের শিশু সন্তান ফরিদুল ইসলাম (৮) কে  অপহরণ করা হয়। পরে অপরহণকারীরা শিশুটির পিতাকে ০১৮৭৭২৩১৪৭০ নম্বর থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করতে থাকে। গত ২৬ ডিসেম্বর বায়েজীদ বোস্তামি থানায় শিশু অপহরণের অভিযোগ করেন ওই শিশুটির বাবা। টেকনাফে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে টেকনাফ থানাকে বিষয়টি অবহিত করে বায়েজীদ বোস্তামি থানা। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

আটক অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হবে বলে জানান অপহৃত শিশুটির পিতা।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম