সরওয়ারের বাসায় রুদ্ধদ্বার বৈঠক মার্কিন প্রতিনিধি দলের

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:২২

মজিবর রহমান সরোয়ারের বাসায় মার্কিন প্রতিনিধিরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে মার্কিন দূতাবাসের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরওয়ারের সঙ্গে তার বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। নগরীর পশ্চিম কাউনিয়ায় সরোয়ারের বাসায় শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রুদ্ধদ্বার বৈঠকে নেতৃত্বে দেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রোগ্রাম অফিসের প্রোজেক্ট ডিজাইন টিম লিডার জেসন গিলপিন। প্রায় সোয়া ১ ঘণ্টা বৈঠকে শেষে সরওয়ারের বাসা থেকে বেরিয়ে চলে যান মার্কিন প্রতিনিধিরা।

বৈঠক শেষে মজিবর রহমান সরওয়ার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে এবং তার প্রচারণা শেষে ফেরার পথে স্পিডবোট থেকে এক কর্মীকে আটক করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সম্পর্কে মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছেন। এছাড়া গত কয়েক দিনে আমার প্রচারণায় নানাভাবে বাধার সৃষ্টি, গণগ্রেফতার, বিগত সিটি করপোরেশন নির্বাচনের মতো ক্ষমতাসীনদের ভোট কারচুপির প্রস্তুতি এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে না যেতে ক্ষমতাসীনদের হুমকির বিষয়ে তাদের অবহিত করা হয়েছে।’ স্পিডবোট থামিয়ে সারোয়ারে কর্মীকে গ্রেফতার করা হয়

প্রতিনিধি দলের টিম লিডার জেসন গিলপিন সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছি। পর্যবেক্ষণ শেষে আমরা চলে যাবো।’ তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন বাজারে গণসংযোগ করে ফেরার পথে বিশ্বাসের হাট এলাকায় মজিবর রহমান সরওয়ারের স্পিডবোটের গতিরোধ করে বিএনপিকর্মী আইনজীবী মো. পলাশকে আটক করে পুলিশ। আটক পলাশকে ছাড়িয়ে রাখতে টানা হ্যাঁচড়া করেন সরওয়ার। তবে শেষ রক্ষা হয়নি। পলাশকে শেষ পর্যন্ত নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ। এ ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম