সাতক্ষীরা-১ আসনে মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৮, ২১:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

সৈয়দ দীদার বখতের সংবাদ সম্মেলন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টি নেতা অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও কেন্দ্রীয় তথ্য উপদেষ্টা সৈয়দ দীদার বখত। মহাজোট ও দলের শীর্ষ নেতাদের উপদেশে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন দীদার বখত।

তিনি জানান, তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা পেয়েছেন। একই বার্তা তিনি পেয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকেও। তাদের উপদেশ অনুযায়ী তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ও তার দল মহাজোট প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহকে সমর্থন দিয়েছেন বলে জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহাজোট প্রার্থী অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সভাপতি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টি সভাপতি শেখ আজহার হোসেন, সম্পাদক আশরাফুজ্জামান আশুসহ দুই দলের নেতারা।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম