ঠাকুরগাঁওয়ের ২৪০টি কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ০১:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫

ঠাকুরগাঁও

রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে মোট ৪০০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা মিনহাজ উদ্দিন। তিনি বলেন, ইতোমধ্যেই প্রত্যেকটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে।এছাড়া ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উদ্দিন জানিয়েছেন , ৩ টি আসনে ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্ক্ষলা বাহিনীর কড়া নজরদারি থাকছে। মোবাইল ডিউটি স্ট্রাইকিং ডিউটি, জয়েন্ট পেট্রোল টিম ও স্ট্যান্ডবাই হিসাবে কর্তব্যরত থাকবেন ৪০০-৪৫০ সেনা সদস্য, ১২০০ পুলিশ, ৬০ জন র‌্যাব সদস্য, ৫ হাজার আনসারসহ প্রায় ৬ হাজার ৭ শ জন।

ঠাকুরগাঁও-১

সদর উপজেলা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা - ৪ লাখ ২২ হাজার ৩৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা : ২ লাখ ১১ হাজার ৯৩৪ জন, নারী ভোটার সংখ্যা : ২ লাখ ১০ হাজার ৪০৮ জন।  নতুন ভোটার সংখ্যা : ৫২ হাজার ৮৪৯ জন।  ভোটকেন্দ্র : ১৭৫টি।

ঠাকুরগাঁও-২

জেলার বালিয়াডাঙ্গী-হরিপুর উপজেলা ও রানীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসনটি । এ আসনে মোট ভোটার সংখ্যা : .২,৭৩,৪৩৬ জন। পুরুষ ভোটার সংখ্যা : ২৩ হাজার ৪৪৩ জন।  নারী ভোটার সংখ্যা : ১৩৯০২৩ জন। নতুন ভোটার সংখ্যা : ৫৫,০৯৮ জন, ভোটকেন্দ্র : ১০৪ ।

ঠাকুরগাঁও-৩

পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার একাংশ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। এ আসনে মোট  ভোটার সংখ্যা : ৩ লাখ ১১৮ জন। পুরুষ ভোটার সংখ্যা : ১লাখ ৫২ হাজার ১৫১ জন। নারী ভোটার সংখ্যা : ১লাখ ৪৭ হাজার ৯৬৭ জন। নতুন ভোটার সংখ্যা : ৫৫,০৯৮ জন,  ভোটকেন্দ্র : ১২১।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী