চাঁদপুরের ৫টি আসনে ভোটের মাঠে রয়েছেন ৩৫ জন প্রার্থী। ভোটের মাঠে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে ১ হাজার ৫০০ পুলিশ, বিপুল সংখ্যক র্যাব, বিজিবি ও সেনা সদস্য। এছাড়াও মাঠে আছেন ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জেলায় মোট ভোটার ১৮ লাখ ৫ হাজার ৯৮৪ জন। ৬৭৮ টি কেন্দ্রের ৩ হাজার ৪৮১টি বুথে ভোট দেবেন ভোটাররা।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, চাঁদপুরের ৫টি আসনে ১৮ লাখ ৫ হাজার ৯২৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৬ হাজার ৪৭৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন। এসব ভোটাররা ৬৭৮টি কেন্দ্রে ভোট দেবেন। তবে এসব কেন্দ্রের মধ্যে প্রায় ৪০ ভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই আমরা ওই কেন্দ্রগুলোর দিকে বেশি নজর দেবো।
তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পুলিশের একটি করে মোবাইল টিম, প্রতিটি উপজেলায় ২ প্লাটুন সেনাবাহিনী ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স ও একটি র্যাবের টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।








