ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফাদ ইবনে আমান অমি বলেছেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি বিজয় লাভ করবো।’ রবিবার (৩০ ডিসেম্বর) কেরানীগঞ্জের মধুরসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগ আমার আসনের সমস্ত কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না এবং ভোটারদের বাধা দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় হবে।’








