গাইবান্ধায় ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি

গাইবান্ধা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১২:০৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

ভোট দেওয়ার অপেক্ষায় নারীরা গাইবান্ধার চারটি সংসদীয় আসনের ৪৭৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকেই অধিকাংশ ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি রয়েছে।

গাইবান্ধা-২ (সদর) আসনের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, উৎসাহ-উদ্দিপনায় ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি রয়েছে। তবে বেলা বাড়লে ভোট কেন্দ্রেগুলোতে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

গাইবান্ধা সরকারি কলেজ কেন্দ্রে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে প্রতিটি ভোটকেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি রয়েছে।

রুমা আক্তার নামে এক নারী ভোটার বলেন, ‘সকালে ভোট কেন্দ্রে ঝামেলা হয় না। এ কারণে সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোটকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো আছে। তাই ভোট দিয়ে অনেক খুশি আমি।’

নাজমা বেগম নামে আরেক ভোটার বলেন, ‘ভোটগ্রহণের সময় সংঘাত-সংঘর্ষের আশষ্কা থাকে। তাই সকালেই মা ও ভাবীকে নিয়ে কেন্দ্রে আসি। ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাই।’

নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রউফ জানান, ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশের নজরদারী রয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান জানান, সকাল ৮টায় একযোগে ৪৭৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে নারীদের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়লে পুরুষ ভোটারের উপস্থিতি বাড়বে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধার চারটি সংসদীয় আসনের ৪৭৩টি ভোটকেন্দ্রের  মধ্যে গাইবান্ধা-১ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১১১টি, গাইবান্ধা-২ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১০১টি, গাইবান্ধা-৪ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৩৯টি এবং গাইবান্ধা-৫ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২২টি। এরমধ্যে চরাঞ্চলসহ  ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে অর্ধশতাধিক। চারটি আসনে ১৩ লাখ ৭৩ হাজার ৮ ৬৫ জন ভোটার রয়েছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩০ জন প্রার্থী।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম