কক্সবাজারে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

কক্সবাজার প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল্লাহ আল ফারুক (২৫)। তিনি রাজাক আলী গ্রামের আবুল কালামের পুত্র।

কক্সবাজার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি জাকের হোসেন ভূঁইয়া জানান, তিনি ঘটনা জানতে পেরে ওই এলাকায় দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বিএনপি সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে যুবলীগ কর্মী ফারুক তাদের বাধা দেন। এ সময় তাকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিএনপি এমন কোনও ঘটনার সঙ্গে জড়িত নয়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে তার মৃত্যু হতে পারে।

/এমপি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি