সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫

বরিশাল নগরীর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে জনদুর্ভোগ সৃষ্টি করে সিটি করপোরেশনের বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বগুরা রোডবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন চলাকালে রফিকুল ইসলাম জাহিদ, বশিরুল ইসলাম খান, অহিদুল নবীসহ একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, সিটি কর্পোরেশন জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে সেখানে বহুতল মার্কেট নির্মানের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে মার্কেটের পেছনে থাকা বাড়ির মালিকরা পড়বেন ভোগান্তিতে। তাদের হাটাচলার পথ শুরু করে প্রধান সড়কও সরু হয়ে পড়বে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে মানুষের দুর্ভোগ বাড়বে। যেখানে সিটি করপোরেশনের কাজ হচ্ছে নগরবাসীর সেবা দেওয়া সেখানে সিটি করপোরেশন নগরবাসীর দুর্ভোগের জন্য উঠেপড়ে লেগেছে। তারা কোনোভাবেই এ দুর্ভোগের উন্নয়ন হতে দেবে না। প্রয়োজনে নগরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। 

এ ব্যাপারে মানববন্ধনে নেতৃত্ব দেওয়া মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘দল হচ্ছে জনগণের জন্য, কোনও ব্যক্তির জন্য নয়। এ জন্য আমাদের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমিও জনগণের স্বার্থে আন্দোলনে দাঁড়িয়েছি। জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে কোনও উন্নয়ন হতে পারে না। সিটি করপোরেশন লম্বালম্বিভাবে যে জমি দাবি করছে তাতে কোনও উন্নয়ন কর্মকান্ড করা যায় না। এতে অর্ধশতাধিক পরিবারের দুর্ভোগ নেমে আসবে। একই সঙ্গে মেইন সড়ক সরু হয়ে দুর্ভোগ বাড়বে সড়ক পথে। একই সঙ্গে বর্ষা মৌসুম হাটু সমান পানি জমে। সেখান থেকে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।’  

নাসরিন আরও বলেন, ‘এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে। এই সড়কের পাশেই রয়েছে সরকারি বালিকা বিদ্যালয় যেখানে ৩ সহস্রাধিক মেয়ে লেখাপড়া করছে, তার সঙ্গে যুক্ত রয়েছে এলাকাবাসী। সিটি করপোরেশনের প্রশাসক সরেজমিন পরিদর্শন করে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। তা না হলে এলাকাবাসী আন্দোলন গড়ে তুলবে প্রশাসকের বিরুদ্ধে। এখানে ব্যক্তিকে নয়, দলকে বড় করে দেখা হয়েছে এবং আমাদের দল জনগণের পাশে আছে আমি সেই কারণেই এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি।’ 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘আমি নগরবাসীর সমস্যা সমাধান করতে সবসময় সচেতন। তাদের কোনও অভিযোগ থাকলে তারা সিটি করপোরেশনে এসে আমাকে সরাসরি জানাতেন।’ এখানে যারা মানববন্ধন করেছে তারা কেউই স্থানীয় বাসিন্দা নয় বলে দাবি করেন তিনি। তার মতে, মানববন্ধন কোনও ভাষা হতে পারে না।

গত ৩০ সেপ্টেম্বর প্রশাসক বিলকিস আক্তার জাহান সিটি মার্কেটের উদ্বোধন করেন। সেখানে লম্বালম্বিভাবে সড়ক ঘেষে সিটি করপোরেশনের ১০ শতাংশ জমি রয়েছে। সেখানে সর্বনিম্ন প্রস্থ ৪ ফুট এবং সর্বোচ্চ ১০ ফুট জমি রয়েছে।

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট