কাজী নাবিল আহমেদ ভোট দিলেন সেবাসংঘ কেন্দ্রে

যশোর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৫

কাজী নাবিল আহমেদ ভোট দিলেন সেবাসংঘ কেন্দ্রে যশোর-৩ (সদর) আসনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ রবিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের সেবাসংঘ বালিকা বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দিয়ে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, যশোরের সবক’টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। ভোটগ্রহণের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক।

প্রতিপক্ষদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাজী নাবিল আহমেদ বলেন, বিএনপি ও জামায়াত শিবিরের পুরনো অভ্যাস হচ্ছে অভিযোগ ও মিথ্যাচার করা। তাদের মিথ্যাচারের জবাব দেশবাসী ব্যালটের মাধ্যমে দেবে। তারা নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং অপরের ওপর সেসব দোষ চাপায়।

সেবাসংঘ বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি কেন্দ্র। পুরুষ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ওবাইদুর রহমান জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৯০২ জন। বেলা ১১টার সময় ৫টি বুথে ভোটগ্রহণ করা হয় সাত শতাধিক। এখানে নৌকা ও কুলা মার্কার পোলিং এজেন্ট থাকলেও ধানের শীষের কোনও এজেন্ট ছিল না।

এই স্কুলের নারী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন সৌমেন গাইন। তিনি বলেন, এখানে ভোটার সংখ্যা ৩ হাজার ৬ জন। ৬টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। বেলা ১১টা নাগাদ এখানে ৫ শতাধিক ভোটগ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে নৌকা ও কুলা মার্কার তিনজন করে এবং ধানের শীষের একজন পোলিং এজেন্ট রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে, শহরের শংকরপুরে গোলাম হোসেন প্যাটেল প্রাইমারি স্কুল কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৯৪ জন। প্রিসাইডিং অফিসার অসীত কুমার হালদার জানান, প্রথম ঘণ্টায় সাড়ে তিন শতাধিক ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।

এদিকে, বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সকাল পৌনে ৯টার দিকে যশোর টিচার ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

 

/এসএসএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান