রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৩

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছে অটো চালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক তাদের কয়েকটি দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এ কারণে প্রায় পুরো রাজধানীজুড়ে সকাল থেকে অটো শূন্য অবস্থায় রয়েছে।

অটোচালক জামাল উদ্দিন জানান, অটো চার্জ দেওয়ার স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন করার প্রতিবাদ সহ কয়েকটি দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি না মানলে রাস্তা ছাড়বো না। 

তিনি বলেন, ট্রাফিক পুলিশ অটোচালকদের হয়রানি করে, ডাম্পিং করে। ধরলেই ৫ হাজার টাকার মামলা দেই। এগুলো বন্ধ করতে হবে।

অটোচালক সাইফুল ইসলাম বলেন, রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটো চালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছে। যারা অটো চালিয়ে জীবন জীবিকা চালায়। সুতরাং অটোতে কোনোরূপ হয়রানি করা যাবে না। যারা অবৈধভাবে চালায় তাদের মামলা দিক। কিন্তু আমরা বৈধভাবেই চালায়। আমাদের হয়রানি করা যাবে না।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটো প্রায় চলছেই না। সকাল থেকেই শত শত অটোচালক প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুপাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ব্যাপক জ্যামের সৃষ্টি হয়।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, আমাদের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। 

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
আজ বিশ্ব বসতি দিবস অপরিকল্পিত নগরায়নের দায় কার
সর্বশেষ খবর
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
ছোট্ট ভালো কাজেই বদলে যেতে পারে কারও দিন
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
ঢাকা মেডিক্যালের বাথরুম থেকে নারীর লাশ উদ্ধার
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার