কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট দেননি কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী

কুমিল্লা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:০৮

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস।

কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট দেননি কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস। রবিবার দুপুরে তার বুড়িচংয়ের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। 

তিনি দাবি করেন, শনিবার সন্ধ্যা রাত থেকে ১২৮টি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় জালভোট দেয়া হয়। রাতেই ৭০ ভাগ ভোট দেওয়া হয়ে যায়। সকালে কেন্দ্র দখল করে বাকি ভোট দেয়া হয়। ফোনে চেষ্টা করেও রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার কাউকে পাননি বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ ইউনুস বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার কথা বললে তার প্রতিকার হয়নি। হরিণ মঙ্গল স্কুল কেন্দ্রে সকাল ৯টায় ব্যালট পেপার শেষ হয়ে যায়। তার বাড়ির পাশের কণ্ঠনগর কেন্দ্রটিও দখল করা হয়। এসব ঘটনার প্রতিবাদে তিনি ভোট বর্জন করেন। তিনি এই আসনে পুনরায় সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার ছেলে ড. নাজমুল হাসান শাহীন, বিএনপি নেতা হাজী মাজেদুল ইসলাম ও সারোয়ার হোসেন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম