কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন এগিয়ে

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৯

  কক্সবাজার-৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ১০০টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস।  এর মধ্যে নৌকার প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ০১১ ভোট এবং ধানের শীষের প্রার্থী  শাজাহান চৌধুরী পেয়েছেন ১ হাজার ৬৩৬ ভোট।  
এদিকে, বেসরকারিভাবে এই ফলাফলের কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান। তিনি দাবি করেন, কোনও কেন্দ্র কোনও প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়া যায়নি। পাশপাশি কোনও এজেন্টকে মারধরের অভিযোগও পাওয়া যায়নি। কোনও প্রার্থী এজেন্ট না দিয়ে সেখানে কিছুর করার থাকে না। 
উল্লেখ্য, কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ ) আসনে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন। এ আসনের ১০০টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে টেকনাফ উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৫৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৪০৬ জন। এরমধ্যে টেকনাফে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬২১ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭৩ হাজার ৯৯ জন।  এ আসনে ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আ.লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার (নৌকা), বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির (এরশাদ) আবুল মনজুর (লাঙ্গল), বাংলাদেশ মুসলিম লীগের সাইফুদ্দিন খালেদ (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের রবিউল হোসাইন (মিনার)।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম