নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

বরিশাল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৩০

বরিশাল প্রেসক্লাবে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল হোসেন খানের সাংবাদিক সম্মেলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভুয়া, প্রহসন ও জবরদস্তিমূলক উল্লেখ করেছেন বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী অধ্যাপক আব্দুস সাত্তার। রবিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান তিনি। বরিশাল-৫ (সদর) আসনের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ছিলেন এই রাজনীতিবিদ।

লিখিত বক্তব্যে জানানো হয়, আজ সকাল থেকে সদর আসনের ২২টি কেন্দ্র ঘুরেছেন ও নেতাকর্মীদের কাছ থেকে অন্যান্য কেন্দ্রের খবর সংগ্রহ করেছেন অধ্যাপক আব্দুস সাত্তার। প্রতিটি কেন্দ্র থেকে ক্ষমতাসীনরা বিরোধী প্রার্থীদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোট কারচুপি করেছে। এ সময় তার সঙ্গে ছিলেন জোটের সিনিয়র নেতারা।

ভোটকে প্রশ্নবিদ্ধ করে একই অভিযোগ তোলেন বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান। বরিশাল প্রেসক্লাবে বসে তার দাবি, ‘বিএনপির পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোথাও থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা কোথাও দাঁড়াতে পারেনি। তাদের কোথাও দাঁড়াতে দেওয়া হয়নি। এ অবস্থায় ভোটের মাঠে থাকা না থাকা একই কথা।’

রবিবার বেলা আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অভিযোগ করেন, ‘গতকাল গভীর রাত থেকে আজ ভোর ৫টা পর্যন্ত বাকেরগঞ্জের ১০৯টি কেন্দ্রে অর্ধেকের বেশি ভোট কাটা (জমা) হয়েছে। এতেও তারা নিশ্চিন্ত হতে না পেরে আজও পুলিশের সহায়তায় বিভিন্ন কেন্দ্রে জালভোটের মহোৎসব করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতারা।

/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম