বিপুল ভোটে মাশরাফির জয়

নড়াইল প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:২৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৩

বিপুল ভোটে মাশরাফির জয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসনে বেসরকারি ফলে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। রবিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং অফিসারের পক্ষে জেলা নির্বাচন অফিসার মো. রাজু আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নৌকা প্রতীক থেকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। মূল প্রতিদ্বন্দ্বীর চেয়ে আড়াই লাখেরও বেশি ভোট পড়েছে তার ঘরে। 

একই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপি একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে এসেছিলেন তিনি।

নড়াইল পৌরসভা ও সদরের ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০টি। সবক’টির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭০৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নির্বাচনে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া ৪ প্লাটুন বিজিবি, ৮৭৮ জন র‌্যাব, ২ হাজার ৯০৪ জন পুলিশ সদস্যসহ আনসার ও ভিডিপি সদস্যরা নির্বাচনি কাজে নিয়োজিত ছিলেন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম