ইলিয়াসের আসনে জয়ী গণফোরামের মোকাব্বির

সিলেট প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩

গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (ছবি- অনলাইন থেকে নেওয়া)

সিলেট-২ আসনে জয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। উদীয়মান সূর্য প্রতীকে তিনি ৩৮ হাজার ৯৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

১২৭ ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফল বলছে, মোকাব্বির খান পেয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীকের মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন। এ ছাড়া, মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২।

এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। হাইকোর্ট তার প্রার্থিতা বাতিল করে। পরে এই আসনে গণফোরাম প্রার্থী মোকাব্বির খানকে সমর্থন দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। তিনি গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে ভোট করেন।

ওসমানীনগর-বিশ্বনাথ মিলে গঠিত সিলেট-২ আসনে এর আগে একাধিকবার জয়ী হন বিএনপির ইলিয়াস আলী। পরে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির নেতা ইয়াহহিয়া চৌধুরী জয়ী হন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম