কুড়িগ্রামের ৪টি আসনের মধ্যে একটিতে বেসরকারিভাবে জিতেছেন মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী। এছাড়া বাতি ৩টি আসনে বিজয় হয়েছেন নৌকার প্রাথীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আসলাম হোসেন সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৩৫ ভোট।
কুড়িগ্রাম-২ আসনে মহাজোট প্রার্থী পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে ২ লাখ ২৯ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের গণফোরাম প্রার্থী মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১৪৬ ভোট।
কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমএ মতিন নৌকা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাসভীর-উল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৪২৪ ভোট।
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন নৌকা প্রতীকে ১ লাখ ৬২ হাজার ৩৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৮৯ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, জেলার সব উপজেলা থেকে ভোটের ফলাফল এন্ট্রি হলে চূড়ান্তভাবে ফল ঘোষণা করা হবে।








