অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবো: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৬

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভুল সংশোধন করে নতুনভাবে যাত্রা শুরু করবো। নতুন বছরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।’

সোমবার সাড়ে ১১টায় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ  উপজেলার বসুরহাট পৌরসভার রুপালী চত্বর এলাকায় নির্বাচন পরবর্তী সময়ে এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল সে জোয়ারের সোনালি ফসল হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের বিপুল বিজয়। এ বিজয়ে উল্লসিত বা উচ্ছ্বসিত হওয়া যাবে না।’

নেতাকর্মীদের কোনও প্রকার বিজয় মিছিল বা আনন্দ উৎসব না করার নির্দেশ তিনি বলেন, ‘ধৈর্যের সঙ্গে সংযত ও সংযমী হয়ে বিজয়ের আনন্দ উদযাপন করতে হবে।  কারও সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। রাজনীতিতে যেমন জোয়ার আছে তেমন ভাটাও আছে। তাই এটাকে মনে রেখে ভবিষ্যতের দিকে এগোতে হবে। যেকোনও মূল্যে এ বিজয়কে সংযত ও সংহত করতে হবে ।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের দিন কোনও কোনও এলাকায় কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু এই এলাকায় কোনও ধরনের সংঘর্ষ বা সহিংসতা হয়নি। আমরা কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সেই ভুল সংশোধন করা আমরা এগিয়ে যাবো। অতীতের অনেক বেদনা থাকা সত্ত্বেও আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা দেখানো যাবে না। নেত্রীর যে মানসিকতা, মনোভাব ও নির্দেশনা তা নেতাকর্মীদের মেনে চলতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক এবং  কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতাকর্মীরা।

 

 

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন