একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি ৩০ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরমধ্যে রয়েছেন বিএনপির এক প্রার্থীও। মোট প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পাওয়ায় ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
গাইবান্ধা-১ আসনে প্রতিদ্বন্দ্বি ১১ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৯ প্রার্থীর। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী (প্রাপ্ত ভোট ৩৯৪), গণতন্ত্রী পার্টির আবুল বাসার (প্রাপ্ত ভোট ৪৬৪), স্বতন্ত্র প্রার্থীআব্দুল কাদের খান (প্রাপ্ত ভোট ১৫২৯), ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৪০০), স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক (প্রাপ্ত ভোট ১৯৬), বাংলাদেশ মুসলিমলীগের গোলাম আহসান হাবীব (প্রাপ্ত ভোট ১৭৫), বাসদের গোলাম রব্বানী (প্রাপ্ত ভোট ১২৩), গণফ্রন্টের শরিফুল ইসলাম (প্রাপ্ত ভোট ২০১) ও খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ১৬৪)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৪৯ জন। মোট বৈধ ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৪০৪।
গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বি ৭ প্রার্থীর মধ্যেজামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ প্রার্থীর। তারা হলেন, এনপিপির জিয়া জামান খান (প্রাপ্ত ভোট ২১৩), ইসলামী ঐক্যজোটের মাওলানা যুবায়ের আহমদ (প্রাপ্ত ভোট ৩২৭), সিপিবির মিহির ঘোষ (প্রাপ্ত ভোট ৩৪০৭), ইসলামী আন্দোলনের আল-আমিন (প্রাপ্ত ভোট ২২৮৯) ও স্বতন্ত্র প্রার্থী মকদুবর রহমান (প্রাপ্ত ভোট ১৭৬)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৬৬৫ জন। মোট বৈধ ভোটার ২ লাখ ৬৪ হাজার ৬৯৯।
গাইবান্ধা-৪ আসনে প্রতিদ্বন্দ্বি ৭ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬ প্রার্থীর। তারা হলেন, জাপার কাজী মশিউর রহমান (প্রাপ্ত ভোট ৫৭১৭), এনপিপির খন্দকার মো. রাশেদ (প্রাপ্ত ভোট ৮৪৮), জাকের পার্টির আবুল কালাম (প্রাপ্ত ভোট ১৬২১), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির ছামিউল আলম (প্রাপ্ত ভোট ১২৫০), মুসলীমলীগের ছানোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ১১৬৬) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসমলাম (প্রাপ্ত ভোট ৫৩২১)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ২৯৬। মোট বৈধ ভোটার ৩ লাখ ১৬ হাজার ৭৮৩।
এছাড়া গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বি ৫ জন প্রার্থীরমধ্যে জামানত হারিয়েছেন চার জন। তারা হলেন, জাপার এএইচএম গোলাম শহীদ রঞ্জু (প্রাপ্ত ভোট ৯২৩১), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রাজ্জাক মণ্ডল (প্রাপ্ত ভোট ৭২০), কমিউনিস্ট পার্টির শ্রী যঞ্জেশ্বর বর্মন (প্রাপ্ত ভোট ৩০৪) ও ঐক্যফ্রন্টের বিএনপির ফারুক আলম (১৯৯৯৬)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৭৫৫ জন। মোট বৈধ ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১২।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চারটি আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বিতাকারী এসব প্রার্থীদের মধ্যে ২৪ জন প্রার্থী প্রদত্ত ভোটের মধ্যে এক-অষ্টমাংশের চেয়ে কম ভোট পেয়েছেন। তাই নির্বাচনের বিধান অনুযায়ী এসব প্রার্থীরা জামানত হারিয়েছেন।’








