ইসলামপুরে নির্বাচনি সহিংসতায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ২৩:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২৩:৩২

ইসলামপুরে নির্বাচনি সহিংসতায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নির্বাচনি সহিংসতায় আহত রাজ্জাক নামের একজন যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গোয়ালের চর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ হারূন জানান, মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রাজ্জাক।

এলাকাবাসী জানায়, গত রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনে ভোট গ্রহণের দিন উপজেলার গোয়ালের চর ইউনিয়নের গোয়ালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিএনপির সমর্থকদের হামলায় ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ সমর্থক গোয়ালের চর আকন্দপাড়া গ্রামের নকুতুল্লাহ আকন্দের পুত্র আ. রাজ্জাক (২৮), শরাফত আলীর পুত্র আ. জব্বার (৩৬), আ. রহিমের পুত্র সফিফুল ইসলাম (২৭), সোনাহার আলীর পুত্র মজিবর রহমান (২৫) ও শাহিন মিয়া (২০) গুরুতর আহত হন।

এসময় এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। রাজ্জাকের অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ এবং আরও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবশেষে মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৬ টার দিকে মারা যান রাজ্জাক। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম