যশোরের বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রাম থেকে ইয়ানুর রহমান (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (২ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক ইয়ানুর রহমান শিবনাথপুর বারোপোতা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ‘গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের একটি পুকুর পাড়ে ইয়াবা ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনা করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ইয়ানুর নামে একজন ইয়াবা ব্যবসায়ীকে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।








