চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সফলতা অর্জন করেছে: আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
০৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫

আইজিপি জাবেদ পাটোয়ারী

কোনও প্রকার জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘এবারের নির্বাচন ছিল বাংলাদেশ পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সফলতা অর্জন করেছে।’ 

বুধবার (২ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত আনন্দ সন্ধ্যায় এসব কথা বলেছেন তিনি।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চাদাঁবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘নতুন  বছরে দেশ থেকে মাদক নির্মূল করে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করা হবে।’ এজন্য তিনি পুলিশের সব সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্বাচিত সব সংসদ সদস্যকে  প্রতিটি পাড়া-মহল্লাকে মাদকমুক্ত করতে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেছেন।  

তিনি বলেন, ‘২০১৩-১৪ অর্থবছরে যেভাবে দেশে আগুন সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, তা পুলিশ বাহিনীর দৃঢ়তার জন্য রোধ করা সম্ভব হয়েছে। ২০১৬ সালে দেশে যখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, সে সময়ও স্বাধীনতাবিরোধীচক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দিয়েছিল।’

এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত আইজিপি সফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম