হবিগঞ্জে বিএনপি নেতা গউছসহ ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ৩ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৩

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ

নির্বাচনের সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ প্রায় ২৫১ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনটি মামলাতেই জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নির্বাচনের দিন জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল কেন্দ্রে সহিংসতা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে বুধবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার তৈয়ব আলী বাদী হয়ে ১০৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও শহরের শায়েস্তানগর এলাকার আওয়ামী লীগ কর্মী মো. আশরাফ আহমেদ হারুন বাদী হয়ে আরও  ২২ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাত রাখা হয় আরও ২০ থেকে ৩০ জনকে। এই অভিযোগে শহরের যশোরআব্দা এলাকার জনাব আলী বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনের নামে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে শহরের জে কে অ্যান্ড এইচ কে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির প্রার্থী তার সমর্থকদের নিয়ে হামলা চালায়। এসময় জি কে গউছ আওয়ামী লীগ কর্মীদের মারপিট করে ব্যালট বাক্স ছিনতাইয়ের জন্য কর্মীদের নির্দেশ দেন। এরপর বিএনপি কর্মীরা কেন্দ্রে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে বিকাল ৩টার দিকে আবারও গোপায়া ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় এবং ব্যালট বাক্স ছিনতাই করে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম