স্বর্ণের বার ছিনতাইয়ের সময় দুই এএসআইসহ চারজন গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৮ আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৫৫

শার্শা থানা, যশোর যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরার কলারোয়া থানার এএসআই ইছহাক ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজাসহ চার জনকে দুই পিস স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। এএসআই ইছহাক ও এএসআই মামুন রেজা আপন দুই ভাই।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হলেও সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হয়ে হয়। গ্রেফতারকৃত অপর দুই জন হচ্ছেন স্বর্ণ পাচারকারী মানিকগঞ্জের দক্ষিণধর এলাকার দুদু মিয়ার ছেলে অসিম (৩২) ও পাটকেলঘাটা থানার এএসআই মামুন রেজার ছেলে আশিক রেজা (২০)। এসময় পুলিশ একটি সাদা রংয়ের প্রাইভেট কার (যশোর-খ ১১-০১১৫)  জব্দ করে। পুলিশের এএসআই দুই ভাইয়ের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ তাসমিম আলম জানান, বুধবার দুপুর ২টার দিকে নাভারন-সাতক্ষীরা মোড়ে শার্শা থানার এসআই আনোয়ারুল আজিম ডিউটিরত অবস্থায় দেখতে পান সাদা পোশাকে দুইজন লোক একজনকে জোর করে ধরে টানাটানি করছে। সেখানে ছুটে গিয়ে বিষয়টি জানতে চান তিনি। এসময় সাদা পোশাকে থাকা দুইজন পুলিশের এএসআই পরিচয় দেন। বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি করলে অসিম নামে ব্যক্তির কাছ থেকে দুই পিস স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাদের প্রাইভেটকারসহ আটক করে শার্শা থানায় নিয়ে আসা হয়। থানায় এনে পুলিশ নিশ্চিত হয় তারা পুলিশ সদস্য। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

ওসি আরও জানান, আটক দুই এএসআই স্বর্ণ পাচারকারী অসিমের কাছে থাকা দুই পিস স্বর্ণের বার পূর্বপরিকল্পনা অনুযায়ী ছিনতাই করে আত্মসাতের চেষ্টা করছিল। এটা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন