পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত্যখালী এলাকায় শাকিল আহমেদ আশিষ (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিহত শাকিল আহমেদ আশিষ কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের পুত্র।
কলাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল জানান, শাকিল আহমেদ আশিষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।বৃহস্পতিবার পিরোজপুর জেলা জজ আদালতে তার নামে থাকা হত্যা মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে প্রথমে পিরোজপুর সদর হাপাতালে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, খবর শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদেন শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।








