ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দিন ধরে দম্পতি নিখোঁজের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৯, ১১:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১১:৪১


লিটন দেবনাথ ও তার স্ত্রী লাভলী দেবনাথ ব্রাহ্মণবাড়িয়া শহরের গগনসাহার বাড়ি রোড এলাকার এক হিন্দু দম্পতিকে পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর সিলেট যাওয়ার উদ্দেশে তারা বাসা থেকে বের হন। এরপর আর তাদের আর কোনও খবর মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা। 
নিখোঁজ দম্পতি হলেন লিটন দেবনাথ (৩৬) এবং তার স্ত্রী লাভলী দেবনাথ (১৮)। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের গগন সাহাবাড়ী রোডে হীরা লাল রায়ের বাসায় ভাড়াটিয়া হিসবে বসবাস করতেন।

নিখোঁজ লিটনের ছোটভাই রিপন দেবনাথ জানান, ‘সিলেটের বিশ্বনাথ এলাকায় আমার বড়ভাইয়ের  কিরন জুয়েলার্স নামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে তিনি প্রতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া আসতেন। ব্রাহ্মণবাড়িয়া বাসায় তার স্ত্রী লাভলী দেবনাথ সহ আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের চার দিন আগে আমার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আসেন। বাসায় অবস্থান শেষে গত ৩১ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট বিশ্বনাথ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাদের দুজনের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। সিলেটের বিশ্বনাথ এলাকা এবং বড় ভাইয়ের শ্বশুরবাড়ি সুমামগঞ্জসহ অনেক জায়গায় খোঁজাখুজি করার পরও কোনও সন্ধান পাওয়া যায়নি।’

দুই জন নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন নিখোঁজ লিটনের ছোটভাই রিপন দেবনাথ।

জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক সুমন দেবনাথ জানান, ‘অভিযোগ পাওয়ার পর তাদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যে এ ব্যাপারে আপডেট তথ্য দেওয়া সম্ভব হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম