ঝিনাইদহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১৩:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৪

ঝিনাইদহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ২ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে টিভি চুরির অভিযোগে গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টিভি চুরির অপবাদ দিয়ে যুবক রানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা ওমর আলী বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনি অফিস থেকে টিভি চুরির অভিযোগে রানা নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম