গুলিবিদ্ধ রোহিঙ্গা লাশের পরিচয় মিলেছে

টেকনাফ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৫আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৪:০৯

টেকনাফ কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে উদ্ধারকৃত দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, হোয়াইক্যং উংচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ বক্লের মৃত মোহাম্মদ হাবিবের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৪২) ও একই বক্লের মোহাম্মদ কাসেমের ছেলে মোহাম্মদ খায়রুল আমিন(৩২)। শনিবার (৫ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিনড্রাইভ সংলগ্ন  মিঠাপানির ছড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা জানান, সকালে গুলিবিদ্ধ দুই জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে নিহত দুজনেই পরিচয় পাওয়া গেছে। তারা দুইজন রোহিঙ্গা। হোয়াইক্যং উংচিপ্রাং ক্যাম্পের বাসিন্দা ছিল। 
এ প্রসঙ্গে হোয়াইক্যং উংচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমার ক্যাম্পের দুই জন ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর পেয়েছি। তারা গত বছর ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিল।’

আরও পড়ুন- ইয়াবাসহ ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম