ইয়াবাসহ ২ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১১:১৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১১:৩৫

টেকনাফ কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিনড্রাইভ সংলগ্ন  মিঠাপানির ছড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। এসময় লাশের পাশ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার সকালে মেরিনড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকার সৈকতে দুজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ দু’টি উদ্ধার করে।

তিনি আরও বলেন, 'তারা দু'জনই রোহিঙ্গা, সেটি নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা পাচারের জের ধরে এ ঘটনা ঘটেছে। কেননা গুলিবিদ্ধ লাশের পাশে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে।'  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী