দিনাজপুরে পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ১১:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১১:৫০

দিনাজপুর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় মোস্তাফিজার রহমান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটার পর রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মধ্যপাড়া পাথর খনির মহাব্যবস্থাপক (মার্কেটিং) আবু তালেব ফারাজি এ তথ্য জানিয়েছেন।

নিহত শ্রমিক  মোস্তাফিজার রহমান দিনাজপুর জেলার মধ্যপাড়া পাইকারপাড়া এলাকার একরামুল হকের ছেলে। মধ্যপাড়া পাথর খনিতে তিনি সাহায্যকারী কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আবু তালেব ফারাজি জানান, শনিবার সন্ধ্যার দিকে মোস্তাফিজার রহমান খনির ১০নং স্টোপে বিস্ফোরক লাগানোর কাজ করছিলেন। এ সময় পাথর সরে গিয়ে সেখানে দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হন মোস্তাফিজার রহমান। পরে তাকে মধ্যপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা যান।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম