লঞ্চ দুর্ঘটনায় নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ০৩:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৩:০৯

লঞ্চ (ফাইল ছবি) বরিশালের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি লঞ্চের ধাক্কায় থেমে থাকা অপর একটি লঞ্চের এক যাত্রী নিহত ও পাঁচ যাত্রী আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে রবিবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। এছাড়া নৌপুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা রয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। নদীতে পানি কম থাকায় গভীর রাতে কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীর তীরে নোঙর করে। রাত ২টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৬ নামে একটি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের পেছনে আড়াআড়িভাবে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং টয়লেটে থাকা যাত্রী সাকিব নিহত এবং অপর ৫ যাত্রী আহত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম