চট্টগ্রামে সরকারবিরোধী লিফলেটসহ হিজবুত তাহরীর নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭

চট্টগ্রামে সরকারবিরোধী লিফলেটসহ হিজবুত তাহরীর নেতা গ্রেফতার

সরকারবিরোধী লিফলেটসহ সাবকাত আহম্মেদ (২০) নামে হিজবুত তাহরীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) ভোরে বন্দর নগরীর কোতোয়ালী থানার কবি কাজী নজরুল ইসলাম রোডের বাঁশখালী ফার্মেসির সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে। মহানগর পুলিশের উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গ্রেফতার সাবকাত আহম্মেদ হিজবুত তাহরীরের চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত। তার কাছ থেকে একটি ছাই রঙয়ের ব্যাকপ্যাক, দুটি মোবাইল ও বেশ কিছু সরকারবিরোধী উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়েছে।

সাবকাত চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকার কাওসার আহমদ চৌধুরীর ছেলে। বর্তমানে সে নগরীর কোতোয়ালী থানার ৫ নম্বর আরসি চার্চ রোডের সিপিডিএল ভবনে বাস করে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবকাতকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সে নিজেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান হিসেবে পরিচয় দিয়েছে। সাবকাত পুলিশকে জানিয়েছে- সে বিভিন্ন সময়ে কোর্ট বিল্ডিং, নিউ মার্কেট, লালখান বাজার এলাকায় নিজে উপস্থিত থেকে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হিজবুত তাহরীর এর সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টার লাগিয়েছে। তারা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে শরিয়াহ ও খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম