পলাশে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ২

নরসিংদী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:০১

নরসিংদী নরসিংদীর পলাশে পরকিয়া প্রেমের সন্দেহে শাহানাজ আক্তার (২৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর স্বামী এরশাদুল ইসলামসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গৃহবধূ শাহানাজ আক্তারের সঙ্গে একই গ্রামের নূরুল ইসলামের ছেলে ফরহাদ মিয়ার প্রায় ছয় মাস ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর সংসারে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। সোমবার সকালে কথিত প্রেমিক ফরহাদ মিয়ার সঙ্গে আবারও মোবাইল ফোনে কথা বলেন গৃহবধূ শাহানাজ আক্তার। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী এরশাদুল ইসলাম ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী শাহানাজকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকিয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এরশাদুল ইসলাম ও ফরহাদ মিয়াকে আটক করা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম