বান্দরবানে বেআইনিভাবে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৫২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৬:০০

রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে ‌লাগানো দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে বান্দরবান সদর উপজেলার রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে ‌লাগানো দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে। কোনও ধরণের বিজ্ঞপ্তি, প্রকাশ্যে নিলাম বা বনবিভাগের অনুমোদন ছাড়াই সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু (সাবুখয়) তার লোকজন দিয়ে এসব গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ অস্বীকার করে সাচপ্রু দাবি করেছেন, সড়ক প্রশস্ত করার প্রয়োজনে নিলামের মাধ্যমেই গাছ কাটা হয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা ‘নিলামের’ বিষয়ে কিছুই জানেন না। রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে ‌লাগানো দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক প্রশস্ত করার অজুহাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু (সাবুখয়) মারমা কোনও ধরণের বিজ্ঞপ্তি, প্রকাশ্য নিলাম বা বনবিভাগের অনুমোদন ছাড়াই গোপনে ৪ লাখ ১ হাজার টাকায় নিলাম দেখিয়ে দেড় হাজার গাছ কেটে নেওয়ার ব্যবস্থা করেছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আমান উল্লাহকে  সঙ্গে  নিয়ে গাছগুলো কাটা হয়েছে। সড়কের দুই পাশে প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। কিন্তু গত  ২৮ নভেম্বর তারিখের এক নিলামপত্রে ৬৬৬টি মেহগ‌নি এবং ৩৩৪টি শিশু ‌গাছ মাত্র ৪০১ টাকা (গাছপ্রতি) দামে বিক্রি দেখানো হয়। নিলাম বাবদ বান্দরবান সদর ইউ‌পি চেয়ারম্যানের অ্যাকাউন্টে  গত ৩ ডি‌সেম্বর বাংলা‌দেশ কৃ‌ষি ব্যাং‌কে ৪ লাখ ১ হাজার টাকা জমা দেওয়া হয়। অপরদিকে নিলামেপত্রে ইউ‌পি চেয়ারম্যান ইউ‌পি সদস্য নুরুল নবী, থোয়াই‌চিংউ মারমা, প্রসাং থুই মারমা, এল‌জিই‌ডির (সিও) জিষু প্রিয় বড়ুয়া সদস্য ও ইউ‌পি স‌চিব আকলীমা সুলতানাকে সদস্য স‌চিব করে যে ৬ জ‌নের একটি কমিটির রেজু‌লেশন দেখা‌নো হয়, কমিটির রেজু‌লেশন পত্রে তাদের  কারও কোনও স্বাক্ষর পাওয়া যায়নি। রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে ‌লাগানো দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে

সদর উপজেলার রেইছা থে‌কে গোয়ালিয়াখোলা ব্রিজের  প্রায় ৭ কি‌লো‌মিটার সড়কের দুই পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বিভাগের উদ্যোগে মেহগ‌নি, গর্জন, ফুল কড়ইসহ বিভিন্ন জাতের প্রায় দেড় হাজার গাছ লাগানো ছিল। গাছগুলোর মধ্যে ২০ থে‌কে ২৫ বছর আগে লাগানো অনেক গাছও ছিল। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় সব গাছই কেটে ফেলা হচ্ছে।  

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউ‌পি চেয়ারম্যান সাচপ্রু (সাবুখয়) মারমা বলেন, ‘প্রকাশ্যে নিলাম দেওয়া রেইছা-গোয়ালিয়াখোলা সড়কের গাছগুলো ৪ লাখ ৫০ হাজার টাকায়  কিনে নেন ব্যবসায়ী আমান উল্লাহ। ত‌বে ব্যাং‌কে জমা দেওয়া হ‌য়ে‌ছে ৪ লাখ ১ হাজার টাকা। বাকি টাকা আমরা ক‌মি‌টির লোকজন খরচ হি‌সে‌বে নি‌য়ে‌ছি। বনবিভাগের অনুমোদন নিয়েই গাছগুলো কাটা হচ্ছে।’ রেইছা-গোয়ালিয়াখোলা সড়কে ‌লাগানো দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে

এলজিইডি’র সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন জানান, ‘রেইছা-গোয়ালিয়াখোলা সড়কটি এলজিইডি’র। সড়কটি প্রশস্তকরণের পরিকল্পনা রয়েছে। তাই সড়কের গাছগুলো সরকারি সব প্রক্রিয়া অনুসরণ করে কেটে ফেলতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছিল। তবে নিলামের ব্যাপারে আমরা কিছুই জানি না।’

এ বিষয়ে বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস বলেন, ‘সরকারি গাছ কাটার জন্য অবশ্যই বনবিভাগের অনুমোদন নিতে হবে। কিন্তু গোয়ালিয়াখোলা সড়কের গাছ কাটার কোনও অনুমোদন দেওয়া হয়নি। কোনও গাছ কাটার পর গাছগুলো পরিবহণের জন্য বন বিভাগ থেকে একটি  অনুমোদনপত্র নিতে হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বনবিভাগকে নোটিশ দেওয়া হয়েছে। তবে গাছগুলো কেটে ফেলা ও নিলামের  বিষয়ে আমি কিছু জানি না।’ 



 

/এমএফ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম